দীপ্তময় ধ্বনির দ্যেতনায় আমরা ছড়িয়ে দেব ‘শব্দের অনুরণন’

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১১:০৭ এএম

দীর্ঘদিন ধরে শিশু-কিশোর ও সাধারণ শিক্ষার্থীদের জন্য অনলাইনে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনার নিয়মিত শিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে শব্দকল্পদ্রুম।নিয়মিত শিক্ষার্থীদের জন্য অনলাইনে অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি পঞ্চমবারের মতো মঞ্চে আবৃত্তি আয়োজন করা হয়েছে। 

আগামী ৩১ জানুয়ারি সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠান বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। সামগ্রিক অনুষ্ঠান পরিচালনা ও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন শব্দকল্পদ্রুমের নির্বাহী পরিচালক ও প্রশিক্ষক, আবৃত্তিশিল্পী নাজমুল আহসান। 

এ বারের আয়োজনে রয়েছে সম্মেলক আবৃত্তি, একক আবৃত্তি, আবৃত্তি প্রযোজনা, গল্পবলার আসর, চর্যাপদের পাঠ, আঞ্চলিক কবিতা আবৃত্তি ও পুঁথি পাঠ। অর্ধ শতাধিক শিশু-কিশোর ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় ৫ ঘণ্টাব্যাপী এই আয়োজনের শিরোনাম ‘শব্দের অনুরণন’। 

শব্দের অনুরণন
শব্দকল্প শিশু-কিশোর শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থী স্বজনদের পরিবেশনা।
সম্মেলক আবৃত্তি: অন্তরমম।
সাধারণ শিক্ষার্থী স্বজনদের পরিবেশনা।

বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ থেকে পাঠ ও আবৃত্তি।
একুশের কবিতার প্রযোজনা: মাতৃভাষার অহংকার
বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রযোজনা: বাংলার মুখ
আঞ্চলিক কবিতার একক পরিবেশনা।
দলীয় পরিবেশনা: বাংলাদেশ স্বপ্নদেখে।
একক আবৃত্তি: ইচ্ছেঘুড়ি।

অংশগ্রহণ
লায়লা আক্তার, পলি হাওলাদার্র, নিলুফা ইয়াসমিন, শিমলা পারভীন শিলা, সৈয়দা সাহিদা বেগম, নাহিদ ফারজানা, মেহবুবা হক রুমা, শামা আফরোজ ফ্লোরা, লুনা আফরোজা, শর্ব্বরী দে রাত্রী, তুষার কান্তি রায়, হীরা আক্তার, জলি খাতুন, শেখ হালিমা ফারহানা মিতু,  মিমহা বিনতে মনির, রুমানা হক রিতা, প্রত্যাশা বিনতে শাহিন, জাকিয়া করিম মৌসুমী, মাহবুব টুংকু, তাহীরা আক্তার, রোকশানা বেগম, আহসান প্রাণন । 

শিশু-কিশোর শিক্ষার্থীদের (দলীয় পরিবেশনা) 
একুশের পরিবেশনা ‘আ মরি বাংলাভাষা’
মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বিজয় দিবস নিয়ে পরিবেশনা: ‘বিজয়ের সোনালী অক্ষর’ 
সুকুমার রায়ের কবিতার আবৃত্তি প্রযোজনা: আবোল তাবোল।
ছড়া কবিতায় হাসি নিয়ে আবৃত্তি প্রযোজনা: ‘পাচ্ছে হাসি হাসছি তাই’

গল্পবলা
নিয়োগী মোজাম্মেল হকের গল্প- নীল বানর
সুকুমার রায়ের গল্প: দ্রীঘাংচু

অংশগ্রহণ
কায়নাত আরিতা, সৌপ্তিক প্রণম রায়, উর্বী বিভাসিত রায়, শুভশ্রী হালদার সানজিদা শ্রুতি, পারমিতা মাহবুব আরিশা, ইউসরা অনুভা, মোহাম্মদ আবু বকর,  ঐন্দ্রীলা মন্ডল, আফিয়া ইবজা নাবিয়া, মো. আবান ইসলাম,  মালিহা মুনতাহা, পিদিম বিন শাহীন, অরণ্য রায়, মেলিনা আক্তার ফিদা, কিফায়েত কবির সানজার। মেহেরিমা নওমি, আদিবা হোসেন, আয়াত হাসান মোহর, জনি চক্রবর্তী, কৃতিকা জোয়াদ্দার, আরিবাহ্ হোসেন, নুয়েরাহ রশিদ ঋদ্ধি।

পুঁথিপাঠ
একুশের পুঁথি: কবি মারুফুল ইসলামের একুশের পুঁথি
স্বাধীনতার পুঁথি
শব্দকল্পদ্রুম ও বাগেরহাট থিয়েটারের যৌথ প্রযোজনা: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর  ‘রাস্তার পুঁথি’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত