দেশকে কারাগার বানিয়ে ফেলেছিল পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের পাপের ভার পূর্ণ হওয়ায় তারা সদলবলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তরতাজা মানুষকে ধরে এনে পাখির মতো মেরে ফেলেছে। ক্ষমতার শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ মানুষ খুন করেছে। প্রত্যেকটি গণহত্যার বিচার বাংলার মাটিতে হতেই হবে। যদি দুর্নীতি ও দুঃশাসন না করতো তাহলে দেশ অকল্পনীয় সাফল্য অর্জন করতো।
জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী একটি সু-সংগঠিত দল। এই দলের নেতাকর্মীরা কেউ মাদক, চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজিসহ কোনো ধরনের সামাজিক অপরাধের সাথে জড়িত নয়। এর আগে জামায়াতের একাধিক মন্ত্রী ও এমপি দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন। তাদের হাতে আজ পর্যন্ত কোনো প্রকার দুর্নীতির গন্ধ লাগেনি। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে সবার জন্য সমান অধিকার থাকবে। জামায়াত ক্ষমতায় আসলে নারীরা নিরাপদ থাকবে; তাদের অধিকার নিশ্চিত করা হবে।
এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা বর্তমান সরকারকে যথেষ্ট পরিমাণ সময় দিতে চাই। তাই আগে সংস্কার তারপর নির্বাচন। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে কেউ দেশ পরিচালনার দায়িত্ব পেতে পারেন। আমরা গঠনমূলক নির্বাচন দেখতে চাই।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আজও আন্দোলন শেষ হয়নি। আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনে এই জেলার দুটি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে।
কর্মী সম্মেলনে জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শুরা সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জয়পুরহাট জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, জয়পুরহাট শহর জামায়াতের আমির মাওলানা আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আবদুল হক প্রমুখ। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘৪০০ কোটি টাকার মালিক’ সেই জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাত কলেজ নিয়ে গঠিত হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’
পদত্যাগের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা নাহিদ