যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য ‘রেড কার্ড’ বিতরণ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম

যুক্তরাষ্ট্রে ‘আপনার অধিকার জানুন’ বা নো ইউর রাইটস সংক্রান্ত রেড কার্ড বিতরণ শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট (এলএইউএসডি) অভিবাসী সম্প্রদায়ের সদস্যদের জন্য এই রেড কার্ড। এটি অভিবাসীদের তাদের সাংবিধানিক অধিকার জানাতে সহায়তা করবে বলে জানিয়েছে কমিউনিটি রিসোর্স গাইড ফর ইমিগ্র্যান্ট অ্যাঞ্জেলেনোস।

এই উদ্যোগটি লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস-এর অভিবাসন বিষয়ক অফিসের সহায়তায় পরিচালিত হচ্ছে। এলএইউএসডি ট্রাম্প প্রশাসনের ব্যাপক অভিবাসন দমন অভিযানের প্রতিক্রিয়ায় এগুলো বিতরণ করছে। এই রেড কার্ডগুলো নাগরিক ও অনাগরিক উভয়ের জন্যই প্রযোজ্য।

ইমিগ্র্যান্ট লিগ্যাল রিসোর্স সেন্টার ( আইএলআরসি) দ্বারা তৈরি এই কার্ডগুলো ১৬টি ভাষায় তৈরি। এর মধ্যে স্প্যানিশ, হাইতিয়ান ক্রেওল এবং টিগরিনিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কার্ডগুলো সাধারণ বিজনেস কার্ড আকারে ছাপানো হয়েছে। যে কোনো প্রিন্টিং বা কপি শপ থেকে মুদ্রণ করা সম্ভব। রেড কার্ডের ব্যাপক চাহিদার কারণে আইএলআরসি কিছু সময়ের জন্য বিনামূল্যে বিতরণ কর্মসূচি স্থগিত করেছে। তবে সবচেয়ে দ্রুত উপায় হলো নিজে প্রিন্ট করা।

ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্মকর্তারা স্কুল ও চার্চের মতো সংবেদনশীল এলাকায়ও গ্রেফতার পরিচালনা করতে পারবে। এই নীতির প্রতিক্রিয়ায় এলএইউএসডি তার লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড ‘আমরা এক’ ক্যাম্পেইন পুনরায় চালু করেছে যা সকল শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ ও স্বাগতপূর্ণ পরিবেশ গঠনে কাজ করবে।

নভেম্বর মাসের স্কুল বোর্ড রেজোলিউশন অনুসারে এলএইউএসডি নিজেকে ‘সাংকটারি ডিস্ট্রিক্ট’ ঘোষণা করেছে যা অভিবাসন আইন প্রয়োগের হুমকির মুখে থাকা পরিবারগুলোর জন্য একটি নিরাপদ এলাকা হিসেবে কাজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত