মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক সাবেক রাষ্ট্রপতি মরহুম বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ১০৪তম জন্মবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে টাঙ্গাইলের নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯২১ সালের ৩১ জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তদানীন্তন প্রাদেশিক পরিষদের স্পিকার মরহুম আব্দুল হামিদ চৌধুরীর একমাত্র সন্তান।
১৯৭১ সালের ১৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র হত্যার প্রতিবাদে তিনি তাৎক্ষণিকভাবে উপচার্যের পদ থেকে পদত্যাগ করেন এবং পরে মুক্তিসংগ্রামের স্বপক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ ভ‚মিকা রাখেন। ১৯৮৫ সালে তিনি সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচিত হন।
আশির দশকে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখেন। তিনি মুক্তিযুদ্ধ, মানবাধিকার ও আইন বিষয়ে মোট পাঁচটি গ্রন্থ রচনা করেছেন। তিনি টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় তার প্রচুর সম্পত্তি দান করেছেন। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং সাবেক ব্যাংকার লায়ন আবুল কাশেম চৌধুরী তার দুই ছেলে।