বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অন্তর্বর্তী সরকারের কারোরই এমন কোনো কথা বলা বা কাজ করা উচিত না, যাতে সরকারেরর নিরপেক্ষতা ক্ষুন্ন বা প্রশ্নবিদ্ধ হয়। নতুন দলের প্রতি যদি সরকারের কোনো ধরনের সহায়তা, সমর্থন, আশির্বাদ, পৃষ্ঠপোষকতা থাকে তাহলে জনগণ মেনে নেবে না। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে তিনি এসব কথা বলেন।
এর আগে রাত ১২টা থেকে ২টা রাজধানীর কাজীপাড়ায় অবস্থানরত হালুয়াঘাট ও ধোবাউড়ার শ্রমজীবী মানুষসহ অন্যান্য শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এসময় কাজীপাড়ায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স আর্ত মানবতার সেবায় সক্ষম সকলকে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ।
বিএনপি সুখে দুঃখে সব সময় জনগণের পাশে থাকে উল্লেখ করে তিনি বলেন, এ বছর শীতের সময় সরকারের শীতবস্ত্র বিতরণ ছিল নেহায়াতই অপ্রতুল। জনগণের নির্বাচিত রাজনৈতিক সরকার না থাকলে এবং অন্তর্বর্তী সরকারের মতো সরকার বেশীদিন ক্ষমতায় থাকলে জনগণের সমস্যা নিরসন হয় না।
এ সময় বিএনপি নেতা সিরাজুল ইসলাম মাসুম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সহ সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।
বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত