ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকির আহমেদ বাবুলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার ভোর রাতে বিসকা ইউনিয়নের গজহরপুর গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বাবুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অন্যজন হলেন বাবুলের চাচাতো ভাই মোশাররফ হোসেন। তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, সাকির আহমেদ বাবুলকে সন্ত্রাস দমন আইন ও মোশারফ হোসেনকে বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
