বিয়াকের নতুন সিইও কে এএম মাজেদুর রহমান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ এএম

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন কেএএম মাজেদুর রহমান। বিয়াকে যোগ দেওয়ার আগে তিনি দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এ কে খান অ্যান্ড কোম্পানির গ্রুপ সিইও ছিলেন। এ ছাড়া তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বিয়াকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেএএম মাজেদুর রহমানের ব্যাংক ও পুঁজিবাজার বিষয়ে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত