বিশ্ব ইজতেমা ময়দানে সাইফুল ইসলাম (৪৮) নামে আরও এক মুসল্লি মৃত্যুবরণ করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। তাবলীগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুল ইসলাম নরসিংদীর মাধবদি থানার রংপুর এলাকার ইমাম উদ্দিনের ছেলে।
হাবিবুল্লাহ রায়হান বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইফুল ইসলাম তার খিত্তায় হৃদরোগে আক্রান্ত হন। পাখি হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। বিশ্ব ইজতেমা ময়দানে তার জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে। এ নিয়ে বিশ্ব ইজতেমায় ৭ জন মুসল্লি ইন্তেকাল করেছেন।
