ভিসা পরিষেবায় নতুন পদ্ধতি মার্কিন দূতাবাসের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৭ এএম

ভিসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করছে ঢাকার মার্কিন দূতাবাস। এ পদ্ধতি আগামী ৮ ফেব্রুয়ারি থেকে চালু হবে। গতকাল সোমবার দূতাবাসের এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভিসা পরিষেবার জন্য নতুন পদ্ধতি চালুর কারণে আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি নির্দিষ্ট ওয়েবসাইটে ভিসা পরিষেবা বন্ধ থাকবে। নতুন পদ্ধতিতে ৮ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে ফের ভিসা পরিষেবা চালু করা হবে। যে আবেদনকারীদের আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারিত, তাদের নির্দিষ্ট সময়েই উপস্থিত থাকতে হবে। ৪ ফেব্রুয়ারি থেকে নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট সøট প্রকাশ শুরু হবে। প্রতি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট সøট পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত