দেশের চলমান অবস্থা নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নেওয়া সবাই গুলশান কার্যালয়ে বসেন ও তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস (অনলাইনে), গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (অনলাইনে), আমির খসরু মাহমুদ চৌধুরী (অনলাইনে), সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু (অনলাইনে), হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন (অনলাইনে)।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেশের চলমান অবস্থা নিয়ে আলোচনা করেছি। বর্তমান অবস্থায় আমরা গতকাল রাতে দলীয় অবস্থান জানিয়েছি। আরও যেসব সিদ্ধান্ত সেগুলো সামনে আসবে।
চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা, সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
বন্ধ হচ্ছে না মধুমিতা সিনেমা হল