প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দেখা করবেন বিএনপি নেতারা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩১ এএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ দেখা করবেন বিএনপি নেতারা। সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান গতকাল রবিবার দেশ রূপান্তরকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামীকাল (আজ) বিএনপির প্রতিনিধিদল সাক্ষাৎ করবে প্রধান উপদেষ্টার সঙ্গে। দলে কারা থাকবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সেখানে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন। এর আগে গতকাল বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে এ সময় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত