নাটোরে ধরা পড়া নীলগাইটি সাফারি পার্কে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৮ এএম

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে আনা হয়েছে নাটোরে জনতার হাতে ধরা পড়া নীলগাইটি। আহত হওয়ায় নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পার্কের একটি নিরাপদ বেষ্টনীতে রাখা হয়েছে। এর আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামে উৎসুক জনতার হাতে ধরা পড়ে নীলগাইটি। পরে খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে সেটি উদ্ধার করে সাফারি পার্কে এনে হস্তান্তর করেন।

গতকাল রবিবার সকালে সাফারি পার্কে এনে কোয়ারেন্টাইনে রাখা হয় নীলগইটি। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) রফিকুল ইসলাম বলেন, নাটোরে লোকজন তাড়া করে নীলগাইটি ধরে ফলেন। পরে সেটি দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে বন বিভাগের লোকজন বিলুপ্তপ্রায় নীলগাইটি উদ্ধার করেন। এটি পুরুষ নীলগাই। বেশ আহত হওয়ায় এটির চিকিৎসা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত