৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে বাউফলে জন সমাবেশ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার পাবলিক মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেলটা গ্রুপের চেয়ারম্যান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি ইঞ্জিনিয়ার একে এম ফারুক আহমেদ তালুকদার। কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি এস এ জলিল হীরুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডা. ইয়াকুব আলী শরীফ, পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. অলিউর রহমান, শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস, পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক হাজি পলাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ফরুক আহম্মেদ তালুকদার বলেন, ৩১দফা ভিত্তিতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। বিগত স্বৈর শাসকের সময় তার কোম্পানির ৫হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করেন। এছারাও তিনি বলেন, তাকে শতাধিক মামলা দিয়ে দেশ ছাড়া করতে চেয়েছিলেন হাসিনা সরকার কিন্তু আল্লাহ তাকেই দেশ ছাড়া করেছেন।

সমাবেশে বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ৫সহশ্রাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত