সিটিজেনস ব্যাংকের ডিএমডি হলেন আবদুল লতিফ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১১ এএম

মো. আবদুল লতিফ সিটিজেনস ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। লতিফ সিটিজেনস ব্যাংকে যোগ দেওয়ার আগে ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৭ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। ২৮ বছরের কর্মজীবনে তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং ব্যাংক এশিয়া পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার শাখাপ্রধান ও জোনাল হেড হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আবদুল লতিফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এমকম ডিগ্রি অর্জন করেন। তিনি দেশ এবং বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত