মুন্সীগঞ্জে জাল তৈরির কারখানায় মেশিনের সুতার সঙ্গে পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম শাকিল হোসেন (১৬)। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামের দরবার অ্যাগ্রো নামের কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
স্বজনরা জানান, সোমবার রাতে কারখানার একটি মেশিনের সুতা ছিঁড়ে যায়। মেশিনের সঙ্গে ছিঁড়ে যাওয়া সুতা লাগাচ্ছিল সে। অসাবধানতাবশত সুতার সঙ্গে পেঁচিয়ে মেশিনের সঙ্গে তার মাথায় আঘাত লাগে। তাৎক্ষণিক অন্য শ্রমিকরা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি সাইফুল আলম জানান, অবহেলাজনিত কারণে শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
