বগুড়ায় ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম

বগুড়া শাজাহানপুরে ট্রাক চাপায় মো. ইব্রাহিম (২৭) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ২য় বাইপাস সড়কের শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম শাজাহানপুর উপজেলার শেখপাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।  

জানা গেছে, সকালে কাজের জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হন ইব্রাহিম। পথিমধ্যে পিছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।

শাজাহানপুর থানার এসআই সমর জানান, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত