ছিনতাইয়ের শিকার তরুণের ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৭:৫১ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে ওমর ফারুক (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তবে ট্রেনে কাটা পড়ার আগে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন বলে মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টারকে জানিয়েছিলেন ওই তরুণ। গতকাল শনিবার ভোরে স্টেশনের পূর্ব দিকে এই ঘটনা ঘটে। ভোরের দিকে মির্জাপুর স্টেশন অতিক্রম করা ধূমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত ওমর ফারুক নওগাঁর মান্দা থানার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের আহাদ আলীর ছেলে বলে জানা গেছে।

স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণ স্টেশনে এসে নাটোর যাবে বলে জানান। ছেলেটিকে তখন অস্বাভাবিক লাগছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত