খুলনায় গৃহবধূকে হয়রানির অভিযোগে আটক ২

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৮:২৮ পিএম

খুলনায় পোশাক পরিবর্তনের ভিডিও ও ছবি ধারণ করে গৃহবধূকে হয়রানির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে ফুলতলা উপজেলার দামোদর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, দামোদর গ্রামের নাজমুল শেখ (২২) ও  আশরাফ আলী (২৪)।

জানা গেছে, গোসলের সময় কৌশলে ঐ গৃহবধূর অর্ধনগ্ন ছবি ও ভিডিও ধারণ করে দুই যুবক। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গ্রেপ্তার দুই যুবক প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। মঙ্গলবার (৪ ফেব্রয়ারি) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত