লক্ষ্মীপুরে টাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাকসুদুর রহমান (২১) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার মজুচৌধুরীরহাট ও করাতিরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাকসুদুর রহমান সদর উপজেলার সমসেরাবাদ এলাকার মাসুদ আলমের ছেলে।
জানা গেছে, নিজ বাড়ি থেকে মাকসুদুর রহমান মোটরসাইকেল নিয়ে করাতিরহাটের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মজুচৌধুরীহাট-করাতিরহাট সড়কে পৌঁছালে দ্রুতগতিতে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মাকসুদুর রহমান ও জোবায়ের হোসেনসহ দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান মাকসুদুর রহমান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টর চালককে ধরতে অভিযান চলছে।’
