রোজার মধ্যেই সংশোধিত ড্যাপের গেজেট প্রকাশ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতারা। তারা বলছেন, সরকার ব্যবসায়ীদের ন্যায্য দাবির প্রতি সম্মান রেখে খুব শিগগিরই সংশোধিত ড্যাপের গ্যাজেট প্রকাশ করবে। এতে ব্যবসায়ীদের বেশিরভাগ আশা আকাক্সক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রিহ্যাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। দোয়া পরিচালনা করেন ড. মোহাম্মদ হারুন অর রশিদ। অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতা, রিহ্যাবের বর্তমান এবং সাবেক নেতা, রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালক, রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
