মানিকগঞ্জে বিদ্যালয় স্থানান্তর চেষ্টার প্রতিবাদে সভা

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৬:০১ এএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা উচ্চ বিদ্যালয় ধলেশ^রী নদীর পূর্ব পাশ থেকে স্থানান্তর করে পশ্চিম পাশে নেওয়ার চেষ্টার প্রতিবাদে সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ছনকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় শিক্ষানুরাগী, রাজনীতিবীদ ও এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আযাদ বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জজামান প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাউদ জামান বলেন, ‘ছনকা গ্রামের বেশির ভাগ মানুষ চাচ্ছে বিদ্যালয়টি বর্তমান স্থানেই থাকুক। এর জন্য একটি মামলা করেছে। এখন আদালত এবং মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বিদ্যালয় কোথায় থাকবে?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত