স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ৩১ তোপধ্বনি

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০২:০২ পিএম

আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেনাবাহিনী কর্তৃক এই তোপধ্বনি প্রদর্শন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আজ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা।

ঢাকার পুরাতন বিমানবন্দর (তেজগাঁও) এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত