খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজরে আগুনে পুড়লো ১৬টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার উপরে। এর আগে গত ৭ মার্চ শর্ট সার্কিট ও গত বছরের ১৯ সেপ্টেম্বর দুর্বৃত্তদের দেওয়া আগুনে লারমা স্কয়ার বাজার পুড়ে ছাই হয়ে যায় দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, বুধবার দিবাগত রাত পৌনে ২টার লারমা স্কয়ারের পাশে বোয়ালখালী বাজারে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, তৃপ্তি হোটেল থেকে আগুনের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত করা যায়নি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পচিালক মোহাম্মদ জাকির হোসেন জানান, খাগড়াছড়ি, লংগদু ও দীঘিনালা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে পুড়ে গেছে ১৬টি ব্যবসাপ্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২/৩ কোটির টাকার উপরে হবে।
