মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৮:২৭ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ইউসুফ আলী এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে আজমপুর গ্রামের আনোখালি মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী ঘুগরী পান্তাপাড়া গ্রামের সোবহান আলীর ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টেসে চাকুরী করতেন।

জানা গেছে,  ইউসুফ আলী বোনের বাড়ি থেকে ঈদের মাংস নিতে এসেছিলো। ঘটনার দিন বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
 
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত