হিলি দিয়ে টানা ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৯:৪৬ পিএম

পবিত্র ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আগামীকাল থেকে টানা ৯ দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে সরকারি ছুটি ব্যতীত বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ ছাড়া পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু করে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ৯ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। চিঠির মাধ্যমে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মাঝে যাত্রী পারাপারে কোনও বাধা নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্ট যাত্রীরা দুই দেশের মাঝে যাতায়াত করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত