বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনকে বাংলাদেশ ও চীনের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আরও বৃহত্তর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় আলোচনায় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
বৈঠকে উভয়পক্ষ নিজেদের দ্বিপক্ষীয় স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ইউনূস বাংলাদেশ ও জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান।
এছাড়া, ড. ইউনূস বাংলাদেশে জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে বলেন, এই আন্দোলন ‘নতুন বাংলাদেশ’ গঠনের পথ প্রশস্ত করেছে।
তিনি চীনের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, বিশেষ করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং সেখানে সামাজিক ব্যবসা চালু করার ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল রোহিঙ্গা সংকট। ড. ইউনূস মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আদি বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে চীনের জোরালো ভূমিকা কামনা করেন।
এই বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
এছাড়া, অধ্যাপক ইউনূস বর্তমানে প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ‘বিনিয়োগ সংলাপে’ অংশগ্রহণ করছেন। সূত্র : বাসস
আজ পবিত্র রমজানের জুমাতুল বিদা
উঠানে ১৬ ঘণ্টা বাবার মরদেহ, সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান