ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে ঈদ র‌্যালি

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৪:২৪ পিএম

এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ‘ঈদ র‍্যালি’ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই র‍্যালিতে নেতৃত্ব দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শুক্রবার ( ২৮ মার্চ ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআতে ঈদুল ফিতরের প্রথম জামাতের পর র‌্যালি শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই র‌্যালির নেতৃত্ব দেবেন। র‌্যালিটি টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালিতে অংশ নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত