ভারতে আতশবাজির গুদামে বিস্ফোরণ নিহত ২১

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১২:৪৩ এএম

ভারতের গুজরাটের বনাসকণ্ঠ জেলায় একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, গুদামটিতে অবৈধভাবে আতশবাজি তৈরি ও মজুদ রাখা হচ্ছিল বলে অভিযোগ ছিল। ঘটনাস্থলে কারখানার শ্রমিকরা ছাড়াও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ওই গুদামের একটা অংশে শ্রমিকরা তাদের পরিবার নিয়ে থাকতেন।

প্রাথমিকভাবে জানা গেছে, বাজি তৈরির কাজ চলার সময়ই বিস্ফোরণ ঘটে। হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার সময় ঠিক কতজন উপস্থিত ছিলেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভবনের একাংশ ভেঙে পড়ে। ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান অনেকে। বানাসকণ্ঠ জেলার পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, আমরা তদন্ত শুরু করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত