বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
এ বিষয়ে এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, ‘মুকরেমা রেজার মৃত্যুতে তাঁর শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও পরোপকারী নারী হিসেবেও তিনি এলাকার সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।
তারেক রহমান আরও বলেন, ‘মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি তিনি যেন মরহুমার শোকাহত পরিবারবর্গকে এই মৃত্যুশোক সহ্য করার ক্ষমতা দান করেন।’
তিনি এসইউএফ মুকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
