লালমনিরহাটের কালীগঞ্জে ঐতিহ্যবাহী তুষভান্ডার আর,এম এম,পি সরকারি উচ্চ বিদ্যালয়ে বুধবার (২ এপ্রিল) ‘এসএসসি-৯৫ ব্যাচ’ শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘কালীগঞ্জ ফ্রেন্ডস ৯৫’ যেখানে প্রাণের স্পন্দন সেখানে’ শ্লোগানে দিনব্যাপী শুরু হয় এই মিলন মেলা। সারা দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে মেতে ছিলেন সাবেক শিক্ষার্থীরা।
সকালে তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে তুষভান্ডার বাজার এলাকা প্রদক্ষিণ করে। এসএসসি ১৯৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি পরিচিতি পর্ব স্কুল জীবনের স্মৃতিচারণ ও আলোচনা সভা আলীবাবা থিম পার্কে (সুন্দরগঞ্জ, গাইবান্ধা) অনুষ্ঠিত হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের আহ্বায়ক এ,এস,এম রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক- আব্দুর রশীদ, অন্যতম সদস্য -পলাশ, আংগুর, রাসেল, হুমায়ুন কবির, সুজন, তপন, পংকজ, কল্লোল, সাবু সহ এস,এস,সি ৯৫ ব্যাচের বন্ধুরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
