পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট

ঝড়ো বাতাসে বন্ধ, ১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০১:০০ এএম

বৈরি আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা ঘাট কর্তৃপক্ষ রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে চলাচল বন্ধ দেয়। রাত সাড়ে ১১টার দিকে প্রাকৃতিক পরিবেশ স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরিস্থিতি অনুকূলে আসলে রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত