খুলনার ময়লাপোতা মোড়ে অবস্থিত কেএফসি ও ডমিনো’স পিৎজার ব্রাঞ্চ এবং সেনা কল্যাণ ভবনে বাটা শো রুম ভাঙচুর করেছে বিক্ষোভকারীদের একাংশ। সোমবার (৭ মার্চ) ৭ টা থেকে পর্যায়ক্রমে এ ভাঙচুর চালানো হয়।
এ দিন বিকাল ৩ টায় নগরীর শিববাড়ি মোড়ে ইসরায়েলের বর্বোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল চলাকালে বিক্ষোভকারীদের একাংশ কেএফসি ও ডমিনো’স পিৎজার ব্রাঞ্চে হামলা চালায়। পরে তারা শিববাড়ি মোড়ের সেনা কল্যাণ ভবনে ঢুকে বাটার শোরুম ভাঙচুর করে। হামলার সময় বাইরের গ্লাস এবং ভিতরের আসবাবপত্র ভাঙচুর করে দোতলা থেকে নিচে ফেলে দেয় তারা। এছাড়া ময়লাপোতা সড়কে অবস্থানরত বিক্ষোভকারীরা দেশে সকল ধরনের ইসরায়েলি পণ্য বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেন।
