খুলনায় ঈদ মেলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পলাশ (২৩) নামের এক যুবক গতকাল সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রবিবার রাতে নগরীর শান্তিধাম মোড় জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে। নিহত পলাশ নগরীর মতলেবের মোড়ের মো. আব্দুল হামিদ খানের ছেলে।
পুলিশ জানায়, রবিবার রাত ৯টার দিকে নগরীর শান্তিধাম মোড়ের জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ, মেলায় প্রতিপক্ষ যুবকরা তার পেটে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
