কুমিল্লার মনোহরগঞ্জে খেলার সময় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর হাওলা ইউপির বরল্লা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ।
নিহতরা হলো- একই গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল (৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে দুজন পাশের পুকুরে পড়ে যায়। ঘণ্টাখানেক পর দুজনের দেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে নাথের পেটুয়া স্টেশন বাজারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বিপুল চন্দ্র দে বলেন, ঘটনাটি শুনেছি। তবে নিহত দুই শিশুর পরিবারের কেউ বিষয়টি পুলিশকে জানায়নি।
কয়েকটি পবিবার-গোষ্ঠীর পাচার করা টাকা আনতে ১ বছরের বেশি লাগবে