ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়ায় মামলা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১২:৪৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় এই মামলা রেকর্ড করা হয়। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি করা হয়েছে। পুলিশ মামলার তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত