বিইউএফটি-তে স্প্রিং সেমিস্টার ২০২৫ নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪৭ এএম

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) স্প্রিং সেমিস্টার ২০২৫-এ ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ফারুক হাসান।

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব রফিকুজ্জামান শিক্ষার্থীদের একাডেমিক জীবনে সম্ভাবনা ও চ্যালেঞ্জ গ্রহণ করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার ও ফ্যাশন শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন, ব্যবসায় শিক্ষা এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মুইনুদ্দিন খান, প্রকৌশল শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল করিম চৌধুরী, বিজ্ঞান অনুষদ ও বস্ত্র প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল এবং পোশাক শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবায়েত চৌধুরী।

অনুষ্ঠানে সদ্য ভর্তি হওয়া এক শিক্ষার্থী এবং প্রাক্তন দুই শিক্ষার্থী নিজেদের অভিজ্ঞতা, ভাবনা ও ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), জনসংযোগ পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক, বিআইএফটি পরিচালক, লজিস্টিকস প্রধান, গ্রন্থাগারিক, প্রক্টর, আইটি ম্যানেজার, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত