মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার সকালে কলেজ পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের এ বিষয়ে আশ্বস্ত করেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, মেডিকেল কলেজ বন্ধ, স্থানান্তর বা অন্য কোনও প্রতিষ্ঠানের সঙ্গে অধিভুক্ত করার কোনও ইচ্ছা সরকারের নেই। কলেজের ভবিষ্যৎ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।
এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শফিকুল আলম বলেন, কলেজের একাডেমিক অগ্রগতি সম্পর্কে তিনি সম্যক অবহিত, যা সন্তোষজনক বলে বর্ণনা করেছেন।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে এবং দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করেন।
জমি দখলে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়নি কেউ