আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০১ পিএম

রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীতে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর উত্তরায় এই মিছিল অনুষ্ঠিত হয়। ‘ছাত্র-জনতার’ ব্যানারে মিছিলে হাজারো লোক উপস্থিত ছিল।

বিক্ষোভ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ ছাড়া উত্তরায় যারা আজ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে।

এর আগে শুক্রবার ভোরে রাজধানীর উত্তরায় মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই মিছিলের ব্যানের লেখা ছিল, ঢাকা-১৮ সংসদীয় এলাকা। এর প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত