পীরগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণের দাবি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম

চীনের প্রস্তাবিত ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের জন্মভূমিতে নির্মাণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পীরগঞ্জ সর্বস্তরের জনগণের আয়োজনে পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র-জনতাসহ আবু সাঈদের পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি চীন বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল করার প্রস্তাব দিয়েছে। রংপুর বিভাগের মধ্যে এ হাসপাতাল তৈরি করার কথা বলা হচ্ছে। তাই হাসপাতালটি আবু সাঈদের জন্মভূমি পীরগঞ্জে করা অত্যন্ত জরুরি। কারণ আবু সাঈদ দেশের জন্য জীবন দিয়েছেন। এ ছাড়াও উন্নত চিকিৎসার জন্য অবহেলিত পীরগঞ্জের মানুষকে রংপুরসহ ঢাকায় যেতে হয়। এতদূরের পথ যেতে অনেক রোগী রাস্তায় মৃত্যুবরণ করেন। তাই পীরগঞ্জে চীনের প্রস্তাবিত ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি নির্মাণ হলে রংপুরসহ, গাইবান্ধা, দিনাজপুর, জয়পুরহাট, কুড়িগ্রামের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত