নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শমসের আলী খাঁনকে (৪৫) গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানার পুলিশ।
গতকাল শনিবার গভীর রাতে উপজেলার পূর্বাচল উপশহর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
