সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৭:২৬ এএম

রেললাইনে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন মাসুম মিয়া (২৫) ও ইতি খাতুন (১৯)। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর উত্তরা কোটবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আর ঘটনাস্থলেই মারা যান ইতি। তারা সদ্য বিবাহিত। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে। ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তাদের। এতে ঘটনাস্থলেই নিহত হন স্ত্রী। আর পথচারীরা তার স্বামীকে হাসপাতালে নিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত