বাংলা প্রথম পত্র সপ্তম শ্রেণি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১২:১১ এএম

গল্প : কাবুলিওয়ালা

লেখক : রবীন্দ্রনাথ ঠাকুর

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১. কাবুলিওয়ালা গল্পের লেখক কে?

উত্তর : কাবুলিওয়ালা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।

২. কাবুল কোন দেশের রাজধানী?

উত্তর : কাবুল আফগানিস্তান দেশের রাজধানী।

৩. কাবুলিওয়ালা গল্পে মিনির বয়স কত?

উত্তর : কাবুলিওয়ালা গল্পে মিনির বয়স পাঁচ বছর।

৪. দ- শব্দের অর্থ কী?

উত্তর : দ- শব্দের অর্থ শাস্তি।

৫. দুহিতা শব্দের অর্থ কী?

উত্তর : দুহিতা শব্দের অর্থ কন্যা।

৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন ১৮৬১ সালে।

৭. ছোটদের জন্য লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রচনা কী নামে গ্রন্থ আকারে সংকলন করা হয়েছে?

উত্তর : ছোটদের জন্য লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রচনা কৈশোরক নামে গ্রন্থ আকারে সংকলিত হয়েছে।      

৮. জেল থেকে ছাড়া পেয়ে কাবুলিওয়ালা খুকির জন্য কী এনেছিল?

উত্তর : জেল থেকে ছাড়া পেয়ে কাবুলিওয়ালা খুকির জন্য আঙুর, কিশমিশ ও বাদাম এনেছিল।

৯. কাবুলিওয়ালার আসল নাম কী?

উত্তর : কাবুলিওয়ালার আসল নাম রহমত।

১০. লেখক কাবুলিওয়ালাকে একখানি নোট দিয়েছিলেন কেন?

উত্তর : লেখক কাবুলিওয়ালাকে একখানি নোট দিয়েছিলেন দেশে ফিরে যাওয়ার জন্য।

১১. নভেল শব্দের অর্থ কী?

উত্তর : নভেল শব্দের অর্থ উপন্যাস।

১২. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন?

উত্তর : সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন।

১৩. কাবুলিওয়ালা কাকে খুকি বলে ডাকতেন?

উত্তর : কাবুলিওয়ালা মিনিকে খুকি বলে ডাকতেন।

১৪. কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালাকে নিয়ে কে শঙ্কিত ছিল?

উত্তর : কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালাকে নিয়ে মিনির মা শঙ্কিত ছিল।

১৫. কাবুলিওয়ালা গল্পের মূলভাব কী?

উত্তর : কাবুলিওয়ালা গল্পের মূলভাব পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত