নারায়ণগঞ্জে কৃষক দলের আহ্বায়ক, সদস্য সচিবের বহিষ্কার দাবি

আপডেট : ০৪ মে ২০২৫, ১২:২৯ এএম

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহীন মিয়া ও সদস্য সচিব আলম মিয়াকে বহিষ্কার ও ত্যাগী নেতাদের পদায়ন করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা কৃষক দলের ব্যানারে এ আয়োজন করা হয়। এ সময় কৃষক দলের পদবঞ্চিত নেতাকর্মীরা সমাবেশে বলেন, আওয়ামী দোসরদের দিয়ে বাণিজ্য করে যে কমিটি দেওয়া হয়েছে, অবিলম্বে তা ভেঙে দিতে হবে। সেই সঙ্গে পরীক্ষিত নেতাদের পদায়ন করার দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, সোনারগাঁ থানা কৃষকদলের সাবেক সদস্য সচিব আমির বেপারি, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক তৈয়ম আহমেদ প্রমুখ।

এ বিষয়ে জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহীন মিয়া বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কৃষক দলের কমিটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত