অবৈধ বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

আপডেট : ০৪ মে ২০২৫, ১২:৩০ এএম

অবৈধ বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার পদ্মার বিচ্ছিন্ন চর কাচিকাটা ইউনিয়নের বাসিন্দারা।

গতকাল শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাচিকাটা ইউনিয়নের পদ্মার পাড়ে ৫ কিলোমিটার এলাকা জুড়ে একাধিক পয়েন্টে ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে এ মানববন্ধন করা হয়। চরের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, জেলেসহ সব শ্রেণি-পেশার প্রায় ১০ হাজার নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে পদ্মার পাড়ে সংবাদ সম্মেলন করে চরের বাসিন্দারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত