হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৭

আপডেট : ০৭ মে ২০২৫, ০৭:৩৮ এএম

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি মোহাম্মদ শাহীন খান বিষয়টি নিশ্চিত করে জানান, বাসন থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় তাদের গাজীপুর আদালতে হাজির করা হলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। গ্রেপ্তাররা সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সজীব খান জানান, সোমবার গ্রেপ্তার ৪৩ জনকে আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত