বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের এক দফা নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ছাত্রদের ২ হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। বুধবার (৭মে) সকালে ভিসি দপ্তরে শেরে বাংলা হলের প্রভোস্ট আব্দুল আলিম বছির পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে গত ২৯ এপ্রিল একই কারণ দেখিয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান পদত্যাগ করেছেন।
জানা যায়, ববি ভিসির সাক্ষরের অপেক্ষায় হলের গুরুত্বপূর্ণ কাযক্রম আটকে আছে। তাছাড়া গত বছররে ১৬ ডিসেম্বরের খাবারের টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন উপাচার্য। যদিও গত তিনদিন আগে অর্থাৎ প্রায় চার মাস পর আর্থিক ওই ফাইলে সাক্ষর করেছে ভিসি। এছাড়াও হলের আসন বরাদ্দ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে।
জানতে চাইলে সদ্য পদত্যাগ করা প্রভোস্ট আব্দুল আলিম বছির জানান, আমি ব্যক্তিগত কারন দেখিয়ে আজকে ভিসি দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে এর পিছনে অনেক কারন আছে। আমি এখন বলতে চাই না।
এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. শূচিতা শরমিন এর সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।
গুজব উড়িয়ে রোমান্টিক মুডে সাকিব-শিশির