পুশ-ইনের বিরুদ্ধে জামায়াত আমিরের কড়া প্রতিবাদ

আপডেট : ০৯ মে ২০২৫, ০৪:৪২ এএম

ভারত খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলার সীমান্ত দিয়ে ১০২ জনকে বাংলাদেশে ‘পুশ-ইন’ করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বাংলাদেশে ‘পুশ-ইন’র নামে সৃষ্ট নৈরাজ্যের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশে গায়ের জোরে, অন্যায়ভাবে ‘পুশ-ইন’র নামে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।” তিনি আরও লেখেন, “বাংলাদেশ ও এর জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায়।

মহান আল্লাহ ছাড়া আর কারও কাছে আমরা মাথানত করব না। এ বিষয়ে আমাদের সরকার যেন কোনো দুর্বলতা না দেখায়। আগ্রাসনকে স্পষ্টভাবে ‘না’ বলুন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত