খুলনার চড়া নদী থেকে মরদেহ উদ্ধার

আপডেট : ১০ মে ২০২৫, ০৬:৫০ পিএম

খুলনার দাকোপ উপজেলার চড়া নদী থেকে গোবিন্দ মণ্ডল (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুরে দাকোপ ইউনিয়নের সিটি বুনিয়া সার্বজনীন শ্মশানঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা যায়, ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্ত মণ্ডলের ছেলে গোবিন্দ মণ্ডলের (৪০) মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহতের মুখ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে দাকোপ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন দাস বলেন,  ‘ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত