আগামীকাল রবিবার (১১ মে) বিশ্ব মা দিবস। এ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ- গরবিনী মা সম্মাননা এ বছর এক যুগ পূর্তি উদযাপন করতে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চলতি বছর ১২ জন গুণী ব্যক্তিদের মায়েদের এই সম্মাননা প্রদান করা হবে।
মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন ।
এ বছর- প্রশাসন, আইন ও বিচার, শিক্ষা, অর্থনীতি, আইন শৃঙ্খলা, চিকিৎসা, প্রকৌশল, সাংবাদিকতা, সংগীত, অভিনয় (নারী ও পুরুষ) এবং বিশেষ ক্যাটাগরি অদম্য মেধাবী শিক্ষার্থীসহ ১২ জন মায়েদের এই পুরস্কার প্রদান করা হবে।
