‘জিপিও ভবন পরিত্যক্ত ও অব্যবহৃত’ দাবি প্রত্যাখ্যান

আপডেট : ১৩ মে ২০২৫, ০৭:৩৬ এএম

সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি পত্রের মাধ্যমে ‘জিপিও ভবন পরিত্যক্ত ও অব্যবহৃত’ দাবি করে তা বাংলাদেশ সচিবালয়ের এক্সটেনশন হিসেবে সচিবালয়ের মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্তি ও হস্তান্তরের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ডাক বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী। তারা বলেন,  সরকার ঘোষিত জিপিও কম্পাউন্ড একটি কেপিআইভুক্ত স্থাপনা। এই কম্পাউন্ডে ডাক বিভাগের ১৪টি অপারেশনাল অফিস সক্রিয়ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে ডাক সেবা গ্রহণ করছে। ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের এই কেন্দ্রটি কখনোই পরিত্যক্ত ছিল না এবং যতদিন সভ্যতা থাকবে, ডাক সেবা থাকবে ততদিন এটি পরিত্যক্তও হবে না। ডাক অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় শেরে বাংলা নগরে অবস্থিত ডাক ভবনে স্থানান্তরিত হলেও অন্যান্য অপারেশনাল অফিস পূর্বের ন্যায় জিপিও কম্পাউন্ডেই চলমান রয়েছে।

ডাক বিভাগের মতামত ব্যতিরেকে এ ধরনের চিঠি জারি এবং তা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছি। আজ ডাক বিভাগের ঢাকাস্থ সব কর্মকর্তা-কর্মচারী জিপিও ভবনে উপস্থিত হয়ে এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত